করোনা মোকাবিলায় উপকূলীয় এলাকায় নৌবাহিনীর জীবাণুনাশক স্প্রে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ২২:৫২ আপডেট : ২৭ মার্চ ২০২০, ২৩:০৪

করোনা মোকাবিলায় উপকূলীয় এলাকায় নৌবাহিনীর জীবাণুনাশক স্প্রে করোনা মোকাবেলায় উপকূলীয় এলাকায় টহল জোরদার, জীবাণুনাশক স্প্রে ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে নৌবাহিনী। শুক্রবার (২৭ মার্চ) খুলনা ও চট্টগ্রাম নৌ অঞ্চলের বিভিন্ন এলাকায় নৌবাহিনীর সদস্যরা এসব কার্যক্রম চালায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ শুরু করেছে নৌবাহিনী। জনসাধারণের মাঝে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করা, ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, বিদেশ ফেরত নাগরিকদের কোয়ারেন্টিন নিশ্চিত করার পাশাপাশি চট্টগ্রাম ও খুলনা  নৌ অঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট এবং যানবাহনে বিশুদ্ধকরণ জীবাণুনাশক স্প্রে করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) খুলনা নৌ অঞ্চলের অধীনে দায়িত্বপূর্ণ উপকূলীয় জেলার বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী স্থানীয় বাজার, বাস টার্মিনালসহ আশেপাশের এলাকাগুলোতে মাইকিংয়ের মাধ্যমে জনগণকে ঘরে থাকাসহ করোনা প্রতিরোধে নানা পরামর্শ প্রদান করে। একইসঙ্গে জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বাজায় রাখতে বিভিন্ন প্রচারণা চালায়।

অন্যদিকে চট্টগ্রামে নৌ বাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সকাল থেকেই নৌ সদস্যরা জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে রাস্তাঘাট জীবানু মুক্ত রাখতে নিয়োজিত ছিল। এছাড়া নৌবাহিনী ঘাঁটি বানৌজা ঈশাখানের উদ্যোগে পতেঙ্গায় স্থানীয় দুস্থ ও অসহায় মানুষদের চাল, ডাল, তেলসহ বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করেন নৌসদস্যরা। দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
পুলিশ কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে মাদকের আসর, আটক ৮৪
পুলিশ কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে মাদকের আসর, আটক ৮৪
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের