টাঙ্গাইলের সেই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২০, ২১:০৫আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ২১:১০

করোনা পরিস্থিতিতে প্রয়োজনে বাজারে আসা সাধারণ মানুষকে লাঠিপেটা করেন কাউন্সিলর আমিন করোনা পরিস্থিতিতে ঘরের বাইরে বের হওয়া মানুষদের পেটানোর ঘটনায় টাঙ্গাইল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। ই-মেইলের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক, টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইল সদর থানার ওসি এবং পৌরসভার মেয়রকে এ নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন এ নোটিশ পাঠান।

গত ৭ এপ্রিল টাঙ্গাইলের কাউন্সিলর আমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই ভিডিওটি নিয়ে সমালেচনার ঝড় উঠে। ভিডিওতে দেখা যায়, আমিন দলবলসহ বাজারে গিয়ে লোকজনকে কোনও কিছু জিজ্ঞেস না করেই মোটা লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন।

আইনজীবী রবিন বলেন, কাউন্সিলর জনপ্রতিনিধি হয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। করোনার মধ্যে মানুষকে বোঝানোর পরিবর্তে নির্যাতন করে তিনি ফৌজদারি অপরাধ করেছেন। তার নির্যাতনের শিকার হয়ে স্থানীয় লোকজন মুখ খোলার সাহস পাচ্ছেন না। তাই একজন সচেতন নাগরিক হিসেবে এ নোটিশ পাঠিয়েছি।

নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক, টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইল সদর থানার ওসি এবং পৌরসভার মেয়রকে অনুরোধ জানানো হয়। অন্যথায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী