বেনজীর আহমেদকে অভিনন্দন জানালেন বর্তমান আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ২০:৫১আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২১:৪৩

বেনজীর আহমেদ ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রবিবার (১২ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার থেকে এক ভিডিও কনফারেন্সে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়ার সময় তিনি বেনজীর আহমেদকে অভিনন্দন জানান।

বেনজীর আহমেদকে অভিনন্দন জানিয়ে বর্তমান আইজিপি বলেন, ‘তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও উদ্যমী শক্তি দিয়ে বাংলাদেশ পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন।’

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে পুলিশের নতুন আইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আগামী ১৫ এপ্রিল থেকে এ নিয়োগ কার্যকর হবে।

বর্তমান আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তার দুই বছর তিন মাসের কর্মকালীন সময়ের কথা উল্লেখ করে ভিডিও কনফারেন্সে বলেন, ‘আমি প্রথম দিন থেকেই বলেছি, আমি জনতার পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। জনগণের পুলিশ হতে চাই।’

/আরজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়