জরুরি সেবার ব্যানার টানিয়ে উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি, ৩ গাড়ি জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২০, ২১:১০আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২২:২৯

র‌্যাবের হাতে অযথা ঘোরাফেরা করা একটি জব্দ গাড়ি। জরুরি সেবার ব্যানার ব্যবহার করে গাড়ি নিয়ে বের হওয়া ও অযথা ঘোরাফেরার কারণে ১৪ জনকে ৫৯ হাজার টাকা জরিমানার পাশাপাশি তিনটি গাড়ি জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত পুরান ঢাকার চাঁনখারপুল ও বকশীবাজার এলাকায় র‌্যাব-১০-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, কোনও প্রয়োজন ছাড়া বের হওয়াকে আড়াল করার জন্য কেউ কেউ ব্যক্তিগত গাড়িতে ভুয়া ব্যানার-স্টিকার লাগিয়ে বের হয়েছেন। অভিযানের সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গাড়িটির সামনে ‘জরুরি ঔষধ সরবরাহ’ ব্যানার লাগানো ছিল। পরে দেখা যায় ওই গাড়ির সঙ্গে ওষুধ উৎপাদন, বিপণন বা বিক্রয়ের কোনও সম্পর্ক নেই; অথচ জরুরি ওষুধ সরবরাহের ব্যানার লাগানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রাইভেটকারটির চালক লকডাউন পরিস্থিতির মধ্যে ভুয়া ব্যানার লাগিয়ে নারায়ণগঞ্জ থেকে এসেছেন। যেতে চাইছিলেন গাবতলী। নারায়ণগঞ্জ থেকে ফ্লাইওভারে উঠে নামেন চাঁনখারপুলে। নেমেই আমাদের সামনে পড়েন। জরুরি ওষুধ সরবরাহের কোনও কাগজ দেখাতে না পারায় ও অপরাধ স্বীকার করায় ২০ হাজার টাকা জরিমানা এবং গাড়িটি এক মাসের জন্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অহেতুক ঘোরাফেরা এবং গাড়ি নিয়ে বের হওয়ায় ঢাকায় ১৪ জনকে ৫৯ হাজার টাকা জরিমানা এবং তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

/আরজে/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ