পৌরকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২৫ কোটি টাকা বরাদ্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২০, ২০:১৫ আপডেট : ২২ মে ২০২০, ২০:২৫

কেন্দুয়া পৌরসভা পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। শুক্রবার (২২ মে) এ বিষয়ে আদেশ জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত আদেশে বিভিন্ন শ্রেণির ৩২৭টি পৌরসভার অনুকূলে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে দেশের পৌরসভার নিয়মিত রাজস্ব আয় কমে যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ২৫ কোটি টাকার অনুদান মঞ্জুর করেন।

ইতোপূর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর নিকট এ বিষয়টি তুলে ধরে অনুদানের প্রস্তাব দেন।

/এসএমএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার দাবি গণসংহতির
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার দাবি গণসংহতির
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে