পাঁচ সহস্রাধিক কর্মহীন মানুষকে ঈদ উপহার দিলো ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২০, ১৬:৪২ আপডেট : ২৩ মে ২০২০, ২০:২৩

পাঁচ সহস্রাধিক কর্মহীন মানুষকে ঈদ উপহার দিলো ইউএস-বাংলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পাঁচ হাজারের বেশি গরিব ও কর্মহীন মানুষকে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছে ইউএস-বাংলা গ্রুপ।  উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া, দিগুলিয়া, কালাদী, খালপাড়, কেন্দুয়া, বিরাব, তারৈলসহ বিভিন্ন ওয়ার্ড ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (২৩ মে) ইউএস-বাংলার এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপহার সামগ্রী বিতরণকালে সার্বিকভাবে সহযোগিতা করেন রূপগঞ্জে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউএস-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। ইউএস-বাংলা গ্রুপের পক্ষ থেকে  করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়ায় এই উপহার সামগ্রী দেওয়া হয়।

প্রত্যেকের জন্য উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ডাল, সেমাই, চিনি ও অন্যান্য খাদ্যসামগ্রী। এসব উপহার সামগ্রী বিতরণ করেন ইউএস-বাংলা এসেটসের জেনারেল ম্যানেজার তানজির রহমান তানভীর।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিনামূল্যে খতনা করানোর পর ৫০ শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ
বিনামূল্যে খতনা করানোর পর ৫০ শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে কামারুম মুনিরার যোগদান  
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে কামারুম মুনিরার যোগদান  
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
সর্বাধিক পঠিত
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা