তুলে নেওয়া হলো পূর্ব রাজাবাজারের লকডাউন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ০০:৫৫আপডেট : ০১ জুলাই ২০২০, ০১:০৪

পূর্ব রাজাবাজারের লকডাউন তুলে নেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে চলা পূর্ব রাজাবাজারে ২১ দিনের লকডাউনের মেয়াদ মঙ্গলবার (৩০ জুন) রাতেই শেষ হয়েছে। ফলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজার। তবে করোনা সংক্রমণ যেন নতুন করে না বাড়ে সে জন্য আরও ১০ থেকে ১৫ দিন কড়াকড়ি থাকবে ওই এলাকায়।

মঙ্গলবার রাতে স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান খান জানান, রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজারে আর লকডাউন থাকছে না। তবে আমরা সাবধানতার জন্য আরও ১০ থেকে ১৫ দিন কড়াকড়িভাবে এলাকা পর্যবেক্ষণ করবো। এলাকার বাসিন্দা ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে প্রবেশ করতে দেবো না। পূর্ব রাজাবাজারে ১০টি গেটের একটি খোলা ছিল। এখন থেকে দুটি সম্পূর্ণভাবে খোলা থাকবে। পকেট গেটও খুলে দেওয়া হবে। তবে সাধারণ মানুষের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পর্যবেক্ষণ করা হবে।

পূর্ব রাজাবাজারের লকডাউন তুলে নেওয়া হয়েছে তিনি আরও জানান, অপ্রয়োজনে কেউ যেন এলাকায় প্রবেশ বা বের না হয় সে দিকে খেয়াল রাখা হবে। এছাড়া প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরাফেরাও নিয়ন্ত্রণ করা হবে। আর কোনও বাড়িতে যদি করোনা রোগী থাকে তাহলে কেবল সেই বাড়িটি আরও কিছুদিন লকডাউন করা হতে পারে।

উল্লেখ্য, গত ৯ জুন মধ্যরাতে ১৪ দিনের জন্য রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে লকডাউন শুরু হয়। পরে ২৩ জুন লকডাউন আরও সাত দিন বাড়ানোর ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি