কোটি টাকার নকল কসমেটিকস জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ১৬:২৫আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৬:২৬

অভিযান চালিয়ে নকল কসমেটিকস জব্দ প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলিফুল, কুমারিকা, ডাবর ভাটিকা আমলাসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় এক কোটি টাকা মূল্যের নকল কসমেটিকস জব্দ করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। রাজধানীর বংশাল এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস জব্দ করা হয়।

বুধবার (৮ জুলাই) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে নগরীর বংশাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দেখা যায়, বিএসটিআই’র অনুমোদন ছাড়া অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কসমেটিকস পণ্য নকল করে বিক্রি করা হচ্ছে। বংশাল এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে মো. মামুন মিয়ার কারখানায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় কারখানার মালিক মো. মামুন মিয়াকে (৩০) গ্রেফতার করে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআই’র ফিল্ড অফিসার রাশেদ আল মামুন বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করেন।

বিএসটআই’র সম্পাদক মঈনুদ্দীন মিয়া জানান, অভিযানে এক ট্রাক নকল কসমেটিকস জব্দ করা হয়। যার মূল্য প্রায় এক কোটি টাকা। এ সময় কসমেটিকস তৈরির কাঁচামাল, লেবেল, বিপুল সংখ্যক খালি বোতল, বিভিন্ন কালার ও ফ্লেভারের পারফিউমও জব্দ করা হয়েছে।

/এসএস/এফএস/
সম্পর্কিত
এক রাতে ৪৬ শিক্ষক বদলি, ক্ষুব্ধ আইডিয়ালের শিক্ষক-অভিভাবক 
‘আড়াই ঘণ্টা অপেক্ষার পর ৪২ টাকার গ্যাস দিয়ে কী করবো?’
রাজধানীতে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার  
সর্বশেষ খবর
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর
কেউ বলেনি আমাকে বরখাস্ত করা হয়েছে, ভুয়া খবর: জোন্স  
কেউ বলেনি আমাকে বরখাস্ত করা হয়েছে, ভুয়া খবর: জোন্স  
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ