মাস্ক কেলেঙ্কারি: জেএমআই ও তমার দুই কর্মকর্তাকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ১৮:৫৩আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৮:৫৩

এন-৯৫ মাস্ক নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে জেএমআই ও তমা কনস্ট্রাকশন কোম্পানির দুই কর্মকর্তাকে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানকারী দল। বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১০টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা হলেন- মেসার্স জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের সমন্বয়কারী (মেডিক্যাল টিম) মতিউর রহমান।

তবে এই জিজ্ঞাসাবাদে কী জানা গেছে, তা জানাতে রাজি হননি অনুসন্ধানকারী দলের কর্মকর্তারা। আগামীকাল (৯ জুলাই) একই অভিযোগে মেডিট্যাক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট লিমিটেডের মালিক মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, জিজ্ঞাসাবাদ শেষে মেসার্স জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের সমন্বয়কারী (মেডিক্যাল টিম) মতিউর রহমান বিকেল ৪টার দিকে দুদক কার্যালয় থেকে বের হয়েছেন।

একই দিনে এলান করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম আমিনের হাজির হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তিনি উপস্থিত না হয়ে সময় চেয়ে আবেদন করেছেন বলে জানায় দুদকের অনুসন্ধানকারী দল।

দুদকে পরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে চার সদস্যের একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছেন। অনুসন্ধান দলের বাকি সদস্যরা হলেন উপ-পরিচালক নুরুল হুদা, সহকারী পরিচালক সাইদুজ্জামান ও আতাউর রহমান।

উল্লেখ্য, রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতালে কেন্দ্রীয় ঔষধাগারের মাধ্যমে এন-৯৫ ব্র্যান্ডের মোড়কে সাধারণ ও নিম্ন মানের মাস্ক সরবরাহ করেছিল জেএমআই গ্রুপ। কেলেঙ্কারির  এই ঘটনায় তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পরে এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন- 


এন-৯৫ মাস্ক কেলেঙ্কারির ঘটনায় সরকারি তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় হাইকোর্ট

জেএমআই গ্রুপের মাস্ক কেলেঙ্কারির ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে রিট

 

/আরজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের