গুলশানে সাহাবউদ্দিন হাসপাতালে র‌্যাবের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ১৬:১২ আপডেট : ২০ জুলাই ২০২০, ০০:০২

সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযান

রাজধানীর গুলশানে সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বিভিন্ন হাসপাতালে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার (১৯ জুলাই) র‌্যাব এই হাসপাতালে অভিযান চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সদস্যরাও উপস্থিত ছিলেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। আমরা হাসপাতালের বিভিন্ন সেবা প্রক্রিয়া, অসঙ্গতি ও কাগজপত্র চেক করছি। সবকিছু ঠিক রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে।’

উল্লেখ্য, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত দেশের বিভিন্ন হাসপাতালে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে গত ৬ জুলাই করোনাভাইরাস পরীক্ষার জালিয়াতি ধরে র‌্যাব। এরপর রিজেন্টের দুটি হাসপাতালই সিলগালা করে দেওয়া হয়। এছাড়া রিজেন্টের মালিক মোহাম্মদ সাহেদসহ ওই হাসপাতালের কয়েকজন কর্মচারীকে গ্রেফতার করা হয়।

/এআরআর/এপিএইচ/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাটের মামলায় জিন্নাহ কারাগারে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাটের মামলায় জিন্নাহ কারাগারে
কে কীভাবে ফ্লার্ট করেন? নারী-পুরুষের পার্থক্য নিয়ে গবেষণায় চমকপ্রদ তথ্য
কে কীভাবে ফ্লার্ট করেন? নারী-পুরুষের পার্থক্য নিয়ে গবেষণায় চমকপ্রদ তথ্য
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
‘কোনও সতর্কতা ছাড়াই’ সম্পর্ক শেষ করেছেন ইলন মাস্ক, দাবি চার সন্তানের মায়ের 
‘কোনও সতর্কতা ছাড়াই’ সম্পর্ক শেষ করেছেন ইলন মাস্ক, দাবি চার সন্তানের মায়ের 
সর্বাধিক পঠিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?