করোনাকালে বিসিক শিল্পনগরীতে বেড়েছে কর্মসংস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ২২:৩১ আপডেট : ২২ জুলাই ২০২০, ২২:৩৩

শিল্প মন্ত্রণালয়

দেশে চলমান করোনা পরিস্থিতিতে গত একমাসে বিসিক শিল্পনগরীগুলোতে নতুন ৩১৩টি শিল্প ইউনিট চালুর পাশাপাশি ৫৭ হাজার ৫৯০ জনের কর্মসংস্থান বেড়েছে। এছাড়া, ৭২টি বিসিক শিল্পনগরীর ৫ হাজার ১৬৪টি শিল্প ইউনিটের মধ্যে ৩ হাজার ২১৪টি শিল্প ইউনিট চালু রয়েছে। এসব শিল্প-কারখানায় ৬ লাখ ৩৬ হাজার ৫৫৩ জনের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৮৫ জন কাজ করছে।

বুধবার (২২ জুলাই) রাতে শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে বিসিক শিল্পনগরীগুলোতে  স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিংয়ে গঠিত কমিটির তৃতীয় সভায় এ তথ্য তুলে ধরা হয়।

ভার্চুয়াল এই সভায় বিসিকের পরিচালক মো. খলিলুর রহমান সভাপতিত্ব করেন। এতে শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি ও উপসচিব নেপাল চন্দ্র কর্মকার, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের যুগ্ম-মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডা. মো. মোস্তাফিজুর রহমান, বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতির সভাপতি মো. মহিউদ্দিন শেখসহ বিসিকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, শিল্পনগরীর বেশিরভাগ শিল্প-কারখানায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন সচল রাখা সম্ভব হচ্ছে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি
পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি
জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, পরিকল্পনা করে দ্বিতীয় স্বামী
জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, পরিকল্পনা করে দ্বিতীয় স্বামী
ঢাকা থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা ১৫ হাজারের বেশি যাত্রী
ঢাকা থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা ১৫ হাজারের বেশি যাত্রী
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’