শফিউল বারী বাবুর জানাজা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ১৪:০৭ আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৭:৫৭

নয়াপল্টনে বাবুর জানাজা



স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তার প্রথম জানাজা হয়।

বেলা ১১টার কিছু পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাবুর লাশ নিয়ে আসা হয়। কফিন বিএনপির পতাকা দিয়ে ঢেকে দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিএনপিসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। 
জানাজার আগে মির্জা ফখরুল বলেন,  ‘আজ বাবুর জানাজায় উপস্থিত হতে হবে এটা আমরা কল্পনাও করিনি। বাবু শুধু স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট ছিলেন না, তিনি বিএনপির একটা প্রাণ ছিলেন। অসংখ্য নেতাকর্মী সারা দেশে তার হাতে তৈরি হয়েছে। দলের অঙ্গসংগঠনের মধ্যে এ ধরনের ত্যাগী, মেধাবী, বুদ্ধিমান, লেখাপড়া জানা নিবেদিতপ্রাণ নেতা খুব কম আছে। বাবুকে হারিয়ে আমাদের একটা অমূল্য সম্পদকে হারালাম। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’
জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, আমিনুল হক, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম, জামায়াতের মহানগর নেতা শফিকুল ইসলাম মাসুদ, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, রামগতি ইয়ুথ ফোরামের নজরুল ইসলাম বাবলু প্রমুখ।
নয়াপল্টনে জানাজা শেষে মরদেহ লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 
মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু (৫১)।

আরও পড়ুন:

বিএনপি নেতা শফিউল বারী বাবু আর নেই

 

 

 

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বারবার হোঁচট খাওয়ার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: রিজভী
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণপিটুনি দিয়ে পুলিশে দিন’
সর্বশেষ খবর
আইপিএল নিলাম থেকে কেন সরে দাঁড়ালেন মোস্তাফিজ
আইপিএল নিলাম থেকে কেন সরে দাঁড়ালেন মোস্তাফিজ
কেন অপি করিমকে ‘বোট ম্যান’ বলেছিলেন সোনিয়া গান্ধী
কেন অপি করিমকে ‘বোট ম্যান’ বলেছিলেন সোনিয়া গান্ধী
‘আন্তর্জাতিক বাজারে মাংস রফতানির উদ্যোগ নেওয়া হবে’
‘আন্তর্জাতিক বাজারে মাংস রফতানির উদ্যোগ নেওয়া হবে’
শূন্য খরচে মালয়েশিয়ায় নিয়োগকে স্বাগত, তবে স্বচ্ছতা বাড়ানোর আহ্বান এমডব্লিওএন’র
শূন্য খরচে মালয়েশিয়ায় নিয়োগকে স্বাগত, তবে স্বচ্ছতা বাড়ানোর আহ্বান এমডব্লিওএন’র
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন