‘আন্তর্জাতিক বাজারে মাংস রফতানির উদ্যোগ নেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪

ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রফতানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের মাংসের চাহিদা পূরণে খামারিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দেওয়া হয়েছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির শুরুতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ জড়িত। প্রাণিসম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের ফলে চরাঞ্চলের মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র‍্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খান, মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিমসহ অ্যাসোসিয়েশনের সদস্য, দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি, খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
কৃষিপণ্যের রফতানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর
সর্বশেষ খবর
আইপিএল নিলাম থেকে কেন সরে দাঁড়ালেন মোস্তাফিজ
আইপিএল নিলাম থেকে কেন সরে দাঁড়ালেন মোস্তাফিজ
কেন অপি করিমকে ‘বোট ম্যান’ বলেছিলেন সোনিয়া গান্ধী
কেন অপি করিমকে ‘বোট ম্যান’ বলেছিলেন সোনিয়া গান্ধী
শূন্য খরচে মালয়েশিয়ায় নিয়োগকে স্বাগত, তবে স্বচ্ছতা বাড়ানোর আহ্বান এমডব্লিওএন’র
শূন্য খরচে মালয়েশিয়ায় নিয়োগকে স্বাগত, তবে স্বচ্ছতা বাড়ানোর আহ্বান এমডব্লিওএন’র
শাটডাউনের পর এবার সড়ক অবরোধের ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের
শাটডাউনের পর এবার সড়ক অবরোধের ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন