মুগদার কদম আলী ঝিলে নৌকাডুবিতে দুই শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ২৩:২২ আপডেট : ২৮ জুলাই ২০২০, ২৩:২২

নৌকাডুবিতে নিহত রাজধানীর মুগদার কদম আলী ঝিলে নৌকাডুবিতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন, নাইমা সুলতানা (১৬) ও মৃদুল হাসান (১৯)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে হাসপাতালের প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে পাঁচ শিক্ষার্থীদের নিয়ে ঝিলে একটি নৌকা ডুবে যায়। তিনজন শিক্ষার্থী সাতরে তীরে আসতে পারলেও দুজন আসতে পারেনি। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে দুই শিক্ষার্থীর লাশের সঙ্গে আসা স্বপন নামে এক তরুণ বাংলা ট্রিবিউনকে বলেন, তারা পাঁচজন মিলে নৌকা ভ্রমণে গিয়েছিলেন। নৌকাটি ঝিলের মাঝখানে ডুবে যায়। এতে দুজন মারা যায়। দুই শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা মান্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ঢামেক মর্গে ছিল। রাতে পরিবার লাশ নিয়ে বাসায় ফিরেছে।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
বায়ুদূষণে আজ বিশ্বে ৯ম স্থানে ঢাকা, শীর্ষে লাহোর
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সর্বশেষ খবর
প্রথমবার কালো ধান চাষে চমক, বিঘায় আয় ৭২ হাজার টাকা
প্রথমবার কালো ধান চাষে চমক, বিঘায় আয় ৭২ হাজার টাকা
ওপেন-জ: ভ্রমণের এই রহস্যময় কৌশল জানেন কি?
ওপেন-জ: ভ্রমণের এই রহস্যময় কৌশল জানেন কি?
নতুন ফোন বা হার্ডড্রাইভে পুরো স্টোরেজ ব্যবহার করা যায় না কেন?
নতুন ফোন বা হার্ডড্রাইভে পুরো স্টোরেজ ব্যবহার করা যায় না কেন?
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক