কোরবানি বিষয়ে ডিএনসিসির কন্ট্রোল রুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২০, ১৮:৩৬আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৯:০০

গাবতলীর পশুর হাট পশু কোরবানির স্থান, কোরবানি পশুর বর্জ্য অপসারণ ও কোরবানি পশুর হাট সংক্রান্ত তথ্য জানার জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশানে ডিএনসিসির নগর ভবনে সার্বক্ষণিক মনিটরিং করার জন্য এ কট্রোল রুম স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে থেকে ঈদের পরের দুই দিন (আগামী সোমবার) পর্যন্ত এটি খোলা থাকবে।

ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিএনসিসির নাগরিকরা কন্ট্রোল রুমে ফোন করে তাদের জন্য পশু কোরবানির নির্ধারিত স্থান জেনে নিতে পারবেন। গাবতলীর পশুর হাট

উল্লেখ্য, পশু কোরবানির জন্য এবছর ডিএনসিসিতে মোট ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোরবানি দেওয়ার পরে কোথাও পশুর বর্জ্য অপসারণ করা না হলে তা কন্ট্রোল রুমে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোরবানি পশুর হাট, ডিজিটাল হাট, অনলাইনে কোরবানি দিয়ে মাংস প্রস্তুত করে বাসায় পৌঁছে দেওয়া সংক্রান্ত তথ্যও কন্ট্রোল রুম থেকে জানা যাবে। কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে- ০২-৫৮৮১৪২২০; ০৯৬০-২২২২৩৩৩ এবং ০৯৬০-২২২২৩৩৪ ।

ছবি: সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন-

কোরবানির জন্য ডিএনসিসির ২৫৬ স্থান নির্ধারণ 

/এসএস/এফএস/
সম্পর্কিত
বৃষ্টি-জলাবদ্ধতায় নিম্নআয়ের মানুষের জীবিকা সংকটে
ঢাকায় আজও বৃষ্টিতে জলাবদ্ধতা, মানুষের চরম ভোগান্তি
ভারী বৃষ্টিতে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস
সর্বশেষ খবর
নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলা এবং বিপজ্জনক তারুণ্য 
নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলা এবং বিপজ্জনক তারুণ্য 
কাতারের সাবেক আমিরের প্রয়াণে দোহার উদ্দেশে স্পিকার
কাতারের সাবেক আমিরের প্রয়াণে দোহার উদ্দেশে স্পিকার
বিএনপি নেতার কামড়ে কান ছিঁড়ে গেছে ব্যবসায়ীর, লেগেছে ৪ সেলাই
বিএনপি নেতার কামড়ে কান ছিঁড়ে গেছে ব্যবসায়ীর, লেগেছে ৪ সেলাই
ঢাকার ৪১৬ বছর পূর্তি, ডিএসসিসির সপ্তাহব্যাপী উৎসব
ঢাকার ৪১৬ বছর পূর্তি, ডিএসসিসির সপ্তাহব্যাপী উৎসব
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান