বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না: চিফ হুইপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২০, ০০:২৮আপডেট : ৩১ জুলাই ২০২০, ০১:০২

নূর-ই আলম চৌধুরী জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। আর শেখ হাসিনার জন্ম না হলে আমরা একটি উন্নত দেশের স্বপ্ন দেখতে পারতাম না এবং বর্তমান করোনা পরিস্থিতি থেকে উত্তরণের সঠিক উপায় পেতাম না। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৩টায় রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে করোনাকালীন পরিস্থিতিতে ঢাকা বিভাগের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা, বন্যা, জলোচ্ছ্বাসসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের কারণেই এই করোনা মহামারির সময়েও ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানসহ আরও অন্যান্য কার্যক্রম অনলাইনে পরিচালনা করা সম্ভব হচ্ছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল এবং বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও গ্রেফতার রিজেন্টের সেই সাহেদ 
আবারও গ্রেফতার রিজেন্টের সেই সাহেদ 
সংখ্যায় মেসি এগিয়ে, তবু গোল্ডেন বল কেন রদ্রির?
সংখ্যায় মেসি এগিয়ে, তবু গোল্ডেন বল কেন রদ্রির?
শুধু ভাতা নয়, উন্নয়নের খাতায়ও রাখতে হবে প্রতিবন্ধী ব্যক্তিদের 
শুধু ভাতা নয়, উন্নয়নের খাতায়ও রাখতে হবে প্রতিবন্ধী ব্যক্তিদের 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার