কদমতলী থানার এসআই-সহ ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ১৬:৩৩আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৮:১৩

আদালত

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কদমতলী থানার উপ-পরিদর্শক  (এসআই) নাজমুলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।

মামলার অপর আসামিরা হলেন—লাভোলা আইসক্রিমের এরিয়া ম্যানেজার উজ্জ্বল হোসেন ও  মার্কেটিং অফিসার সানাউল হক, জনৈক তরিকুল, জুবায়ের, সজীব, আলম, শামীম ও রবিউল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  ইয়াসমিন আরার আদালতে মামলাটি দায়ের করেন এমএসসি এন্টারপ্রাইজের মালিক ইমরান হোসেন। আদালত  বাদীর জবানবন্দি গ্রহণের পর ডিবি পুলিশকে এ মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী ইমরান হোসেন তাউফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লি. এর সহযোগী প্রতিষ্ঠান লাভোলোর রেফ্রিজারেটর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকাকালে তার ভাইয়ের প্রতিষ্ঠান এমএসটি এন্টারপ্রাইজের নামে ৮৬ হাজার ৪০০ টাকা জামানত দেন। পরে ইমরান নিজেই ব্যবসা শুরু করেন। আইসক্রিম কোম্পানিটি ডাম্পিং সুবিধা দিয়ে গত বছর ২০ অক্টোবর পর্যন্ত আসামিরা বাদীর কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা অগ্রিম নেন। এছাড়া নষ্ট পণ্য বাবদ তার কাছ থেকে আরও ১৬ হাজার টাকা নেন। এরপর আইসক্রিম কোম্পানির মার্কেটিং অফিসার সানাউল হক পুনরায় বাদীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এরপর বাদী ৫০ হাজার টাকা না দিয়ে পণ্য সরবরাহ বন্ধ করে দেন। এরপর গত বছর ৩০ অক্টোবর বাদীর ব্যবসায়িক প্রতিষ্ঠান কদমতলীর ঢাকা মেস নতুন কলোনিতে আসেন সানাউল হক ও এস আই নাজমুল। এরপর ইমরান হোসেনকে অপহরণ করে শ্যামপুর ইকোপার্কে নিয়ে আটকে রেখে মাদক ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে তার দোকানের চাবি নিয়ে যান। পরে দোকানে থাকা ৭৫ হাজার টাকা মূল্যের আইসক্রিম, নগদ এক লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের চেক বই এবং দুটি ফ্রিজ আসামিরা নিয়ে যায়।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের
রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর