হত্যা মামলায় হাইকোর্টে ৭৭ জনের আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২০, ২০:৪৭ আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২০:৪৮

হাইকোর্ট হবিগঞ্জের নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহতের ঘটনায় মামলায় ৭৭ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আসামিদের জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি জাহিদ সরওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

গত ১৬ জুলাই হবিগঞ্জের নবীগঞ্জের সরকারি জলাশয়ে মাছধরাকে কেন্দ্র করে দু’পক্ষের টেঁটা যুদ্ধ ও সংঘর্ষে জহির আলী (৯৫) নামে এক ব্যক্তি নিহত হয় এবং দুই পক্ষের আরও অর্ধশতাধিক লোক আহত হয়। সংঘর্ষের পর পুলিশের অভিযানে দুই গ্রাম পুরুষশূন্য ছিল।

এ ঘটনায় গত ১৭ জুলাই নিহত জহির আলীর ছেলে আরছ আলী নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় আব্দুল হাদি ও কাওসারসহ ৯২ জনকে আসামি করা হয়। আসামিদের আগাম জামিন চেয়ে গত ১৭ আগস্ট হাইকোর্টে আবেদন জানানো হয়। শুনানি নিয়ে আসামিদের মধ্যে ৭৭ জনের আগাম জামিন মঞ্জুর করেন আদালত।

/বিআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফেসবুকে প্রেম, বিয়ে করতে চীন থেকে ঠাকুরগাঁওয়ে এসেছেন প্রেমিক
ফেসবুকে প্রেম, বিয়ে করতে চীন থেকে ঠাকুরগাঁওয়ে এসেছেন প্রেমিক
মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে: অর্থমন্ত্রী
মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে: অর্থমন্ত্রী
ব্যবসায়ীরা বলছেন সংকট নেই, বাজারে মিলছে না এলপিজি 
ব্যবসায়ীরা বলছেন সংকট নেই, বাজারে মিলছে না এলপিজি 
মওদুদী ভারতের দালাল, বাংলার মাটিতে তার দলের স্থান হবে না: ভূমিমন্ত্রী
মওদুদী ভারতের দালাল, বাংলার মাটিতে তার দলের স্থান হবে না: ভূমিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন