অসুস্থ বলার পরপরই বন্দির মৃত্যু!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২০, ২০:০৪আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৮:৪৪

লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কারাবন্দি এক হাজতিকে মৃত ঘোষণা করা হয়েছে। তার নাম মিলন মিয়া (৩৫)। শনিবার (২৯ আগস্ট) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ বোধ করার কথা জানান তিনি। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মিলন মিয়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাওয়ারবিটি গ্রামের শাহজালালের ছেলে।

কারা সূত্রে জানা যায়, কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় বন্দি ছিলেন মিলন।

/এআইবি/আরজে/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ জওয়ান নিহত
বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ জওয়ান নিহত
‘যোগ্যতার অভাবে নয়, কাঠামোগত বাধায় কর্মক্ষেত্রে নেতৃত্বে পিছিয়ে নারীরা’
‘যোগ্যতার অভাবে নয়, কাঠামোগত বাধায় কর্মক্ষেত্রে নেতৃত্বে পিছিয়ে নারীরা’
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন