পর্বতারোহী রেশমাকে চাপা দেওয়া গাড়িচালকের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ১৬:২৬আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৬:২৮

রেশমা নাহার রত্না

পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে শেরেবাংলা নগর থানার দায়ের করা মামলায় মাইক্রোবাস চালক এস এম দারুস সালামের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে রবিবার (৩০ আগস্ট) ঘটনার দায় স্বীকার করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী জবানবন্দি গ্রহণ শেষে সালামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি দারুস সালামের আইনজীবী ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

গত ২৭ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৬ আগস্ট রাজধানীর শাজাহানপুর থেকে চালক এস এম দারুস সালামকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় একটি টয়োটা মাইক্রোবাসও জব্দ করা হয়। এই গাড়ির মালিকও তিনি।

একই মামলায় ১৯ আগস্ট আরেক গাড়িচালক মো. নাঈম নামের একজনকে গ্রেফতার করা হয়। এরপর দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, ৭ আগস্ট সকাল ৯টার দিকে শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়ি দিয়ে চাপা দেওয়া হয়। পুলিশ সংবাদ পেয়ে রেশমাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্ন দেখলাম, অপদার্থতার নজির: রাবির সাবেক উপাচার্য
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্ন দেখলাম, অপদার্থতার নজির: রাবির সাবেক উপাচার্য
সংসদ ভবনের সামনে থেকে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ
সংসদ ভবনের সামনে থেকে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’