সি আর দত্তের মরদেহে বিএনপির শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ১৫:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:১২

বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বিডিআরের (বর্তমান বিজিবি) প্রতিষ্ঠাতা মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বনানী ডিওএইচএস ২ নম্বর রোডের ৪৯ নম্বর বাড়ির সামনের মাঠে মরদেহে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধা ভরে স্মরণে রাখবে। তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সময়ে সিলেটের কানাইঘাট ক্যাপ্টেন আব্দুর রফ দখল করেন। স্বাধীন দেশে আমাদের সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রেও তার অনেক ভূমিকা রয়েছে, তিনি লজিস্টিক বিভাগের প্রধান ছিলেন।’

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি।’

এ সময় উপস্থিত ছিলেন–পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, বিএনপি চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

/এএইচআর/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
মধ্যরাতে এলাকা পরিদর্শনে ইশরাক
আমাকে ক্ষমা করে দিয়েন, আজকের পর আর কোনও দলের রাজনীতি করবো না
বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা প্যারাসুটে দেশে নামার চেষ্টা করবেন: রিজভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৬)
গুমের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন
গুমের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন
সমাজে মৌলবাদী-ফ্যানাটিক প্রবণতা বাড়ছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
সমাজে মৌলবাদী-ফ্যানাটিক প্রবণতা বাড়ছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
যানজটে আটকা পড়ে রাস্তায় সন্তান প্রসব করলেন নারী, ঝুঁকিতে নবজাতক
যানজটে আটকা পড়ে রাস্তায় সন্তান প্রসব করলেন নারী, ঝুঁকিতে নবজাতক
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে