গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:১২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৬

গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের মেজর এটিএম হায়দার বীরউত্তম মিলনায়তনে শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা বিবেচনায় এনে ও রেজিস্ট্রারের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাস্টি বোর্ডের সব সদস্যের সম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্য সদস্যের মধ্যে অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক হোসনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক দিলারা চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু উপস্থিত ছিলেন।

এছাড়া জুমের মাধ্যমে জরুরি সভায় যোগ দেন ট্রাস্টি বোর্ড সদস্য বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ড. সালেহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সৈয়দ মোদ্দাচ্ছের আলী, ওয়ালিউল ইসলাম এবং শিরীন পারভীন হক।

/এসএমএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
পেছালো একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
সর্বশেষ খবর
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
জাকার্তায় শমিত-ফারহানদের নিয়ে আজ পূর্ণ দল পাচ্ছেন ডুলি
জাকার্তায় শমিত-ফারহানদের নিয়ে আজ পূর্ণ দল পাচ্ছেন ডুলি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারকে শোকজ
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারকে শোকজ
দুর্লভ তুষারচিতাবাঘের আবাসে ভ্রমণ, বিশ্বে চতুর্থ লাদাখ
দুর্লভ তুষারচিতাবাঘের আবাসে ভ্রমণ, বিশ্বে চতুর্থ লাদাখ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার