বাংলা ট্রিবিউনের নাম ব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুদকে চিঠি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ অক্টোবর ২০২০, ০০:৩৬আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০১:১৬

বাংলা ট্রিবিউনের কর্মী পরিচয়ে দেওয়া সেই চিঠি বাংলা ট্রিবিউনের স্টাফ করেসপন্ডেন্ট পরিচয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন সামশুল আলম নামে এক ব্যক্তি। বিষয়টি নানা মাধ্যমে বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষের নজরে এসেছে। বাংলা ট্রিবিউনে স্টাফ রিপোর্টার পদটি থাকলেও স্টাফ করেসপন্ডেন্ট পদ নেই।

বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে সামশুল আলম নামে কোনও ব্যক্তি এই প্রতিষ্ঠানে কর্মরত নন এবং কখনোই ছিলেন না। চিঠিতে স্বাক্ষরিত ভুয়া পরিচয় দেওয়া ব্যক্তিটির সঙ্গে বাংলা ট্রিবিউনের কোনও সম্পর্ক নেই।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ পরিবার পরিকল্পনা অধিদফতরসহ সরকারের স্বাস্থ্য খাতের বিভিন্ন দফতরে সিন্ডিকেটের মাধ্যমে উচ্চমূল্যে কাজ হাতিয়ে নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে জেএমআই গ্রুপ নকল এন-৯৫ মাস্ক সরবরাহের মাধ্যমে কীভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সে বিষয়টিও দৃষ্টিগোচর হয়েছে। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের করা মামলা চলমান। দেশের সুনাম নষ্টকারী এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে।

চিঠির অনুলিপি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও দুর্নীতি দমন কমিশন সচিবের একান্ত সচিবকে পাঠানো হয়েছে।

/এমআর/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে এখন অপরাধের পরিমাণ কম, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে এখন অপরাধের পরিমাণ কম, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড
২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড
সংগীত নিয়ে গভীর লেখালিখি অপ্রতুল কেন?
সংগীত নিয়ে গভীর লেখালিখি অপ্রতুল কেন?
জিরো এফআইআর কী, কখন ও কোথায় দায়ের করা যায়
জিরো এফআইআর কী, কখন ও কোথায় দায়ের করা যায়
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে