কবি হেনরী স্বপনসহ তিন জনের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২০, ১৯:২৯ আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৯:৩১

কবি হেনরী স্বপন খ্রিষ্টান ধর্মালম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরিশালের কবি হেনরী স্বপনসহ তিন জনের জামিন দিয়েছেন আদালত। রবিবার (৮ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত জামিনের এই আদেশ দেন।

মামলার অপর দুই আসামিরা হলেন, আলফ্রেড সরকার, জুয়েল সরকার। সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আল মামুন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলাটির অভিযোগ গঠন শুনানি জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেন আদালত।’

এদিন আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ২০১৯ সালের ১৫ মে বরিশাল কাথলিক চার্চের ধর্ম যাজক ফাদার লাকাভালিয়ের গোমেজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হেনরি স্বপনসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন। পরের দিন বরিশাল কোতোয়ালি থানার পুলিশ তাদের গ্রেফতার করেন। এরপর চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ আল মামুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার
‘আপনার শিশুকে টিকা দিন’ কথাটা কি আমরা ভুলে গেছি?
‘আপনার শিশুকে টিকা দিন’ কথাটা কি আমরা ভুলে গেছি?
ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র: জয়শঙ্কর
ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র: জয়শঙ্কর
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
আইনশৃঙ্খলা থেকে এলপিজি সংকট, যা বললেন তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি