ঝিকরগাছার এক কেন্দ্রে ৪৫ মিনিটে পড়লো ৩২ ভোট

যশোর প্রতিনিধি
২১ মে ২০২৪, ০৯:২০আপডেট : ২১ মে ২০২৪, ০৯:২০

যশোরের ঝিকরগাছা উপজেলার বদরুদ্দীন মুসলিম হাইস্কুল কেন্দ্রে ভোটগ্রহণের প্রথম ৪৫ মিনিটে ৩২ ভোট পড়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোনোরকম ঝামেলা ছাড়াই সকাল থেকে শান্তিপূর্ণ উপায়ে ভোটগ্রহণ করা হচ্ছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হওয়া এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৪৮৩ এবং এক হাজার ৬৫২ জন নারী ভোটার রয়েছেন।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আজ যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ চলছে।

ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ১৬৮। এর মধ্যে পুরুষ এক লাখ ৩১ হাজার ৯৯৮ এবং নারী ভোটারের সংখ্যা এক লাখ ৩১ হাজার ১৭০।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী