আইসিসির উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৪, ০৯:২৩আপডেট : ২১ মে ২০২৪, ১১:১৮

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে। আইসিসি’র এমন উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। সোমবার (২০ মে) গণতান্ত্রিক ইসরায়েল গণহত্যাকারী হামাসের সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইসিসির কৌঁসুলি করিম খান। আর তা নিয়েই ক্ষেপেছেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেছেন, তিনি ঘৃণার সাথে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

এর আগে সোমবার একই ধরনের কথা বলেওছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, হামাসের সাথে ইসরায়েলের তুলনা চলে না।

আইসিসি প্রধান করিম খান বলেছেন, নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ভার বহন করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গ্রেফতারি পরোয়ানা জারির উদ্যোগ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টাকে বিপন্ন করবে।

২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসির সদস্য রাষ্ট্র নয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ