সৌমিত্রের শূন্যতা সহজে পূরণ হবার নয়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২০, ১৮:১৬আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৮:১৯

সৌমিত্রের শূন্যতা সহজে পূরণ হবার নয়: মির্জা ফখরুল উপমহাদেশের খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের সবচেয়ে প্রিয় অভিনেতাদের একজন উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি ছিলেন একাধারে অভিনেতা, নাট্যকার, কবি ও চিত্রকর। ৬০-এর দশক থেকে আমৃত্যু তিনি অপ্রতিদ্বন্দ্বি অভিনেতা ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী দক্ষ এই অভিনয় শিল্পী তার অসাধারণ অভিনয় নৈপুন্যের জন্য উপ-মহাদেশের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।’

রবিবার (১৫ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো শোক বিবৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় বর্ণাঢ্য জীবনের ইতি ঘটিয়ে রবিবার (১৫ নভেম্বর) বেলা সোয়া ১২টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, ‘গুণী এই অভিনেতার অভিনয় দেখে দর্শকরা এতোটাই বিমুগ্ধ হতেন যে, তার অভিনয়কে বাস্তবতা-জ্ঞান করতেন। তিনি তার উত্তরসূরী অভিনেতা-অভিনেত্রীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।’

‘এই কুশলী অভিনেতা ব্যক্তিগত জীবনেও ছিলেন সহৃদয়, উদারচেতা ও বিনীত স্বভাবের অধিকারী’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘বাংলা সিনেমা জগতে তিনি ছিলেন একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। এই অভিনয় শিল্পীর ইন্তেকালে উপ-মহাদেশে অভিনয় জগতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’

এদিকে, খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি শায়রুল কবির খান শোক প্রকাশ করেছেন।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
কমিউনিটি ক্লিনিকগুলো নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
আর্জেন্টিনার অনুশীলন বাতিল 
আর্জেন্টিনার অনুশীলন বাতিল 
নরওয়ের কোচের ‘উসকানিতে’ কী বললেন ব্রাজিলের কোচ 
নরওয়ের কোচের ‘উসকানিতে’ কী বললেন ব্রাজিলের কোচ 
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৬)
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২