বিমান বাহিনীতে প্রথমবারের মতো ৬৪ জন নারী রিক্রুট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ১৮:৪৯আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৮:৫০

বিমান বাহিনীর ৪৮তম প্রশিক্ষণ বিমান বাহিনীর নতুন বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষ হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) মৌলভীবাজার জেলার শমশেরনগরে অবস্থিত রিক্রুটস্ ট্রেনিং স্কুলে (আরটিএস) বিমান বাহিনীর ৪৮তম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এছাড়াও বিমান বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে ৬৪ জন নারীকে রিক্রুট করা হয়েছে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং মার্চ পাস্ট-এর অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন।

এসময় বিমানবাহিনী প্রধান বলেন, ‘রিক্রুটদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।’

এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৭৫২ জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এই প্রশিক্ষণ কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো মোট ৬৪ জন নারী একসঙ্গে অন্তর্ভুক্ত হলেন।

এসি-২ শেখ দিদারুল ইসলাম এবং এসি-২ সারোয়ার আলম শামীম যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং এ সেরা রিক্রুট বিবেচিত হন। এসি-২ ইমাদ উদ্দিন মজুমদার সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন।

এর আগে বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম এবং রিক্রুটস্ ট্রেনিং স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আবু জাহিদ মহসীন তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় সামরিক ও অসামরিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার