চাঁদপুর শাহরাস্তি পৌরমেয়র হলেন আ.লীগ প্রার্থী

চাঁদপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:১১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:১৬

পৌর নির্বাচন চাঁদপুরের শাহরাস্তি পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মো. আবদুল লতিফ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তবে ব্যালট ছিনতাই ও বিশৃঙ্খলার কারণে কাজিরকান্তা কেন্দ্রর ভোট স্থগিত করা হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জালভোট, সংঘর্ষ ও বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে চলে ভোট গ্রহণ।
প্রাথমিকভাবে তথ্য অনুযায়ী, ১১টি কেন্দ্রের ফলাফলে হাজী মো. আবদুল লতিফ ১১হাজার ১১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী  মো. মোস্তফা কামাল পেয়েছেন ৬ হাজার ৯৯৬ ভোট।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, প্রাথমিকভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন। যেহেতু তিনি ৪হাজার ১৯৬ ভোট ব্যবধান এগিয়ে আছেন এবং স্থগিত হওয়া কাজিরকামতা কেন্দ্রে ২ হাজার ১৬৫ ভোট রয়েছে, সেহেতু স্থগিত হওয়া কেন্দ্রে মেয়র পদে আর কোনও নির্বাচন হবে না।
প্রসঙ্গত, শাহরাস্তি পৌরসভায় মোট ভোটার ২৬ হাজার ৩৮জন। ১২টি ওয়ার্ডে মোট ৬২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের