কাতারের বাংলাদেশ স্কুলে শতভাগ পাস

জাকারীয়া আহাম্মেদ খালিদ, কাতার
০৭ মে ২০১৮, ০৪:১৮আপডেট : ০৭ মে ২০১৮, ১৫:৪৭

বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ (ছবি- প্রতিনিধি)

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কাতারের একমাত্র বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের শতভাগ ছাত্রছাত্রী পাস করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ জসিমউদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।

অধ্যক্ষ জসিমউদ্দীন আহমদ জানান, এবার ১৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৮ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯ জন ছেলে এবং ১০ জন মেয়ে।

এ বছর মোট ৬৩ জন পরীক্ষার্থী ছিল উল্লেখ করে তিনি আরও জানান, সবাই পাস করেছে। স্কুলের এমন ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও রাষ্ট্রদূত আসুদ আহমদ এবং পরিচালক আনোয়ার খুরশিদ।

/এমএ/.
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম