সড়ক দুর্ঘটনায় আমিরাতে প্রবাসী নিহত

ইরফানুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত
০৩ জুলাই ২০২২, ২১:০৭আপডেট : ০৩ জুলাই ২০২২, ২১:০৭

সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে  শুক্রবার (১ জুলাই) রাত ১১টার মোহাম্মদ হাছান মিয়া (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। হাছান মিয়া চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের উত্তর নাহেরপুর গ্রামের মোহাম্মদ আবু ভাণ্ডারীর ছেলে।

শুক্রবার রাতে মোটরসাইকেলে ডেলিভারি দিতে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাছানের বন্ধু শেখ রাহাদ খান জানান, হাছান আর আমি একসঙ্গে পড়াশোনা করেছি। এসএসসি পাসের পর সে জীবিকার সন্ধানে কয়েক বছর আগে আমিরাতে চলে যায়। সেখানে একটি মোটরসাইকেল কোম্পানিতে ডেলিভারির কাজ করতো।

৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভুঁইয়া বলেন, আমার ইউনিয়নের নাহেরপুর গ্রামের হাছান নামে একটি ছেলে আমিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টি দুঃখজনক। লাশ দেশে নিয়ে আসতে কয়েকদিন সময় লাগবে। এখান থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক