বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ

তিন জেলার মোহনায় সুপ্রাচীন মসজিদ

মাসুদ আলম, কুমিল্লা
২৯ এপ্রিল ২০২১, ০৯:০০আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ০৯:০০

বাংলাদেশের যে স্থাপনাশৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে, তার মধ্যে আছে দেশজুড়ে থাকা অগণিত নয়নাভিরাম মসজিদ। এ নিয়েই বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক আয়োজন ‘বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ’। আজ থাকছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় শরীফপুরের  নাম না জানা এক মসজিদ।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় শরীফপুর। এই গ্রামে ১৬৫৭ সালে নির্মিত হয় একটি দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদটি বলতে গেলে আগের মতোই আছে। পৌনে চার শ’ বছরেও এর সৌন্দর্যে চিড় ধরেনি। চুন সুররির নাম না জানা মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় জমায় পর্যটকরা। অনেকে দূর থেকে আসেন নামাজ পড়তে। তিন জেলার মোহনায় মসজিদটি। এর পাশে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা।

সরেজমিনে দেখা যায়, মসজিদটির বাইরের দৈর্ঘ্য ১৪.৪৮ মিটার ও প্রস্থ ৫.৯৪ মিটার। উপরে তিনটি গম্বুজ। সেখানে পদ্মফুলের নকশা। মসজিদের সামনের দেওয়ালে ফার্সি শিলালিপি রয়েছে। সেখানে উল্লেখ আছে জনৈক হায়াতে আবদুল করিম মসজিদটি প্রতিষ্ঠা করেন।

হায়াতে আবদুল করিমের পরিচয় নিয়ে দুটি মত রয়েছে। প্রথমটি হলো তিনি নাটেশ্বর নামের এক রাজার কর্মকর্তা ছিলেন। আরেকটি ধারণা, তিনি শাহ সৈয়দ বাগদাদী নামের এক দরবেশের মুরিদ ছিলেন।

তিন জেলার মোহনায় সুপ্রাচীন মসজিদ মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মোতাহার হোসেন চৌধুরী বলেন, বড় শরীফপুরের মসজিদটি দেখতে প্রতিদিনই মানুষ আসেন। মসজিদের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এ মসজিদের ভেতরে বাইরে পাঁচ শতাধিক মানুষ নামাজ পড়তে পারেন।

কুমিল্লাস্থ মনোহরগঞ্জ জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, জেলা সদর থেকে মসজিদটি ৪০ কিলোমিটার ও উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে। এই মসজিদের একদিকে ডাকাতিয়া নদী, অন্যদিকে নরহ খাল। পেছনে রয়েছে বিশাল নাটেশ্বর দিঘি। অদূরে মাজার শরিফ। এখানে চাইলে একটি পর্যটন কেন্দ্রও গড়ে তোলা যায় বলে জানান আবুল কালাম আজাদ।

প্রত্মতত্ত্ব অধিদফতর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান বলেন, এটি জেলার গুরুত্বপূর্ণ প্রাচীন মসজিদ। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদফতরের আওতায় সংরক্ষিত।

বা

/এফএ/
সম্পর্কিত
সরকারি বরাদ্দের ১০ মসজিদের ৮টি জামায়াত এমপির নিজ এলাকায়
রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৬ কোটি টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৪৩ বস্তা টাকা
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত