বাংলাদেশ থেকে এবারও হজে যাওয়া হচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২১, ১৬:৪৪ আপডেট : ১২ জুন ২০২১, ১৭:০২

গেলো বছরের মতো এবারও সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে এবারও বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারবেন না।

শুধু মাত্র নাগরিক ও দেশটিতে বসবাসরত ৬০ হাজার মানুষকে এবার হজে অংশ নেওয়ার সুযোগ দেবে সৌদি আরব। শনিবার দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে সৌদি সরকারের ঘোষণা না থাকলেও হজের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল ধর্ম বিষয় মন্ত্রণালয়। বাংলাদেশের নিবন্ধিত হজ হজযাত্রীদের করোনার ভ্যাকসিন দিতে বলা হয়েছে মার্চ মাসেই।

গত ১৫ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ নিয়ে একটি বৈঠক করে। বাংলাদেশে প্রায় ৬১ হাজার জন হজ পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করেন। সৌদি আরব ভ্যাকসিন গ্রহণকারীদের হজ অংশ নিতে দেবে- এই ঘোষণার ভিত্তিতে প্রস্তুতির অংশ হিসেবে ২০২০ সালে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়ে হজের জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশ ৪০ বছরের নিচে করোনার ভ্যাকসিন দেওয়ার সুযোগ না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় ১৮ বছরের ওপর ও ৪০ বছরের নিচে নিবন্ধিত হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়ার জন্য।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্কের পিছুটান কোথায়?
সৌদির রাজধানীতে হুথিদের ড্রোন হামলা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সর্বশেষ খবর
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ