মদ্যপায়ী ও মাদকসেবীর আখেরাতে কী শাস্তি হবে?

আশফাক জাদিদ
১৪ আগস্ট ২০২১, ০৬:০০আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৬:০৪

মদপান ইসলামি শরিয়তে নিষিদ্ধ। মহান আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তির বেদী এবং শুভ-অশুভ নির্ণয়ের তীর-এসব গর্হিত বিষয়, শয়তানি কাজ। সুতরাং এ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো, যেন তোমরা সফলতা লাভ করতে পারো।’ (সুরা : মায়িদাহ, আয়াত : ৯০)

মদের ওপর আল্লাহ ও তাঁর রাসুলের অভিশাপ

এ ব্যাপারে রাসুল (সা.)-এর সতর্কবার্তাও অত্যন্ত কঠিন। তিনি বলেন, ‘আল্লাহর অভিশাপ মদের ওপর, তা পানকারীর ওপর, যে পান করায় তার ওপর, যে বিক্রি করে তার ওপর, যে তা নিষ্কাশন করে এবং যার আদেশে নিষ্কাশন করা হয় তার ওপর, আর যে ব্যক্তি তা বহন করে এবং যার কাছে পৌঁছে দেয়, সবার ওপর।’ (সুনানে আবি দাউদ)

আখেরাতে মদ্যপায়ীর শাস্তি

হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, এক ব্যাক্তি ইয়ামেন থেকে আগমণ করে আল্লাহর রাসুল (সা.)-কে তাদের ভূমিতে উৎপন্ন যুরাহ (ভুট্টা) থেকে প্রস্তুতকৃত শরাব সম্পর্কে জিজ্ঞেস করল, যাকে মিযরুও বলা হয়। রাসুল (সা.) তাকে বললেন, তা কি নেশা সৃষ্টিকারী? সে ‘হ্যাঁ’ উত্তর দিল। তখন রাসুল (সা.)  বললেন, সকল প্রকার নেশাবস্তু হারাম। আল্লাহ এ অঙ্গীকার করেছেন যে, যে ব্যক্তি নেশাবস্তু পান করবে তিনি তাকে তীনাতুল খাবাল ভক্ষণ করাবেন। তারা বলল, হে আল্লাহর রাসুল! তীনাতুল খাবাল কী? তিনি বললেন, জাহান্নামিদের ঘাম অথবা জাহান্নামিদের থেকে নির্গত দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট রস। (সহীহ মুসলিম, হাদিস নং: ২০০২, নাসাঈ শরিফ, হাদিস নং: ৫৭০৯)

মদ্যপানে উপকার আছে?

অনেকে বলে, পরিমিত মদপানে উপকার আছে। কিছু ক্ষেত্রে এ দাবি সত্য। তারপরও মদ পান করা যাবে না। কারণ, এতে উপকারের চেয়ে ক্ষতি অনেক বেশি। মহান আল্লাহ তাআলা বলেন, ‘তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন- এ দুটোর মধ্যেই রয়েছে মহাপাপ, যদিও মানুষের জন্যে কিছু উপকার রয়েছে। কিন্তু এর পাপ উপকারের চেয়ে বেশি।’ (২: ২১৯)

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম