শেষ মুহূর্তে শাঁখারী বাজারে প্রতিমা বিক্রির ধুম

জবি প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৩, ১৬:৫৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:৫৪

রাত পোহালেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাণী-অর্চনার মাধ্যমে করা হবে বিদ্যার দেবীর আরাধনা। তাই শেষ মুহূর্তে সরস্বতী প্রতিমা বিক্রির ধুম পড়েছে পুরান ঢাকার শাঁখারী বাজারে।

বুধবার (২৫ জানুয়ারি) শাঁখারী বাজার এলাকা ঘুরে দেখা যায়, পূজা উপলক্ষে বিভিন্ন আকৃতির প্রতিমা নিয়ে পসরা সাজিয়েছেন দোকানীরা। এসব দোকানের অধিকাংশই খণ্ডকালীন। বিভিন্ন জায়গা থেকে প্রতিমা বানিয়ে শাঁখারী বাজারে বিক্রি করতে এসেছেন তারা। স্থানীয় অনেক দোকানিও পূজা উপলক্ষে নিয়মিত ব্যবসার বাইরে প্রতিমা বিক্রি করছেন। বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা কিনতে ভিড় করছেন, অনেকে আসছেন শুধু প্রতিমা দেখতে।

সূত্রাপুর থেকে স্কুল পড়ুয়া মেয়ে প্রতিভা রায়কে নিয়ে প্রতিমা কিনতে এসেছেন বিধান রায়। তিনি বলেন, মেয়ে গানের স্কুলে ভর্তি হয়েছে। ওর পড়াশোনায়, সংগীত চর্চায় যেন ভালো করতে পারে, তাই বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করছি। বাবা-মেয়ে মিলে প্রতিমা কিনতে এসেছি।

শেষ মুহূর্তে শাঁখারী বাজারে প্রতিমা বিক্রির ধুম

যাত্রাবাড়ী থেকে আসা প্রতিমা বিক্রেতা রাম প্রসাদ পাল বলেন, প্রতি বছরই আমরা এই বাজারে প্রতিমা বিক্রি করতে আসি। শাঁখারী বাজার হিন্দুদের পূজার উপকরণ বিক্রির জন্য প্রসিদ্ধ। তাই এখানে প্রতিমা বিক্রি ভালো হয়। নভেম্বর থেকে প্রতিমা প্রস্তুত শুরু করেছি, প্রায় এক হাজার প্রতিমা নিয়ে এসেছি এবার। বিক্রি আশানুরূপ হচ্ছে।

আকৃতি ভেদে প্রতিমার দাম রাখা হচ্ছে ৮০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। তবে ঘরোয়া পূজা হওয়ায় ছোট আকৃতির প্রতিমাগুলোর চাহিদায় বেশি। এছাড়াও ফুল সহ পূজা উদযাপনের বিভিন্ন উপকরণও বিকিকিনি চলছে সমান তালে।

রাজধানীর কেরানীগঞ্জ থেকে প্রতিমা কিনতে আসা রাহুল দেবনাথ বলেন, বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার জন্য প্রতিমা নিতে এসেছি। প্রতিবছর আমাদের বাড়িতে পূজা হয়। শাঁখারী বাজার থেকেই প্রতিবার প্রতিমা নেই। এখানে প্রতিমা ছাড়াও, উপকরণ সংগ্রহ সহজ হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী