শবে কদর যে কারণে শ্রেষ্ঠ, এই রাতে কি ভাগ্য লেখা হয়?

বেলায়েত হুসাইন
১৮ এপ্রিল ২০২৩, ১৯:২২আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২০:২১

শবে কদর কী? আরবিতে ‘লাইলাতুল কদর’, বাংলায় কদর রজনী, এর ফারসি হলো- শবে কদর। অর্থ সম্মানিত রজনী কিংবা ভাগ্যনির্ধারণী রজনী। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর যেকোনও একটি রাত শবে কদর। তবে এককভাবে সুনির্দিষ্ট করে বলা যায় না যে এটা আসলে এই রাত। তবে হাদিসে বিভিন্ন ইঙ্গিতে কিছুটা সম্ভাবনা তৈরি হয় যে শবে কদর হলো রমজানের ২৭ তারিখে। মানে ২৬তম রোজার দিন রাতে। কারণ, হিজরিতে দিনের আগে রাত গণনা করা হয়।

শবে কদরের গুরুত্ব

ইসলামি শরিয়তে শবে কদরকে বছরের শ্রেষ্ঠ রাত আখ্যায়িত করা হয়েছে। এ রাতেই হজরত মোহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়েছে। মহান আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি ‘লাইলাতুল কদরে। তুমি কি জান কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক শ্রেষ্ঠ। এ রাতে ফেরেশতারা ও রুহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সব সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। (এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত।’ (সুরা কদর)

শবে কদরের ফজিলত

পবিত্র এ রাতের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। গোনাহ মাফ করানোর সুবর্ণ সুযোগ এ রাত। হাদিস শরিফে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘লাইলাতুল কদরে যে ব্যক্তি ইমান ও সওয়াবের নিয়তে কিয়াম (নামাজ পড়বে) করবে, তার পূর্বের সব পাপ মোচন করা হবে।’ (মুসলিম শরিফ, হাদিস: ৭৬০)

একই সঙ্গে যে এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, তাকে দুর্ভাগা আখ্যা দেওয়া হয়েছে। হজরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, ‘রমজান মাস এলে রাসুল (সা.) সাহাবিদের উদ্দেশে বলতেন, তোমাদের কাছে এই মাস সমাগত হয়েছে, তাতে এমন একটি রাত রয়েছে, যা এক হাজার মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে প্রকৃতপক্ষে সব কল্যাণ থেকেই বঞ্চিত। একমাত্র (সর্বহারা) দুর্ভাগাই এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়।’ (ইবনে মাজাহ, হাদিস: ১৬৪৪)

শবে কদরে ভাগ্য লেখা হয়

ভাগ্য লেখা হয় কোন রাতে– এমন প্রশ্নের জবাবে কেউ কেউ বলে থাকেন, শবে বরাতে। তবে আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন যে– ভাগ্য লেখা হয়ে শবে কদরে। তিনি বলেন, ‘হা-মিম! শপথ! উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে; নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী। যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়।’ (সুরা দুখান, আয়াত: ১-৪)।

লেখক: গণমাধ্যমকর্মী; শিক্ষক, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ, ঢাকা।

/এসটিএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে পবিত্র রমজান
ঈদের ছুটিতে ১০ লাখ পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
রোজাদার কর্মচারীর প্রতি নিয়োগকর্তার দায়িত্ব
সর্বশেষ খবর
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু