ইসলামপুরে নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুলাই ২০২৪, ২০:০১আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২০:০১

জামালপুরের ইসলামপুরে নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এসব ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্মমন্ত্রী প্রথমে উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদ মাঠে ৫০০ পরিবারের সদস্যদের হাতে ত্রাণের চাল ও ১০ জনের হাতে গো-খাদ্য তুলে দেন। পরে বেলগাছা ইউনিয়নের সিন্দুরতলীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর প্যাকেটজাত ত্রাণসামগ্রী ও পরিবার প্রতি এক হাজার করে টাকা করে তুলে দেন। সবশেষে মন্ত্রী বরুল ও মন্নিয়া গ্রামের ৬০০ পরিবারের হাতে ত্রাণের চাল, ৫০টি পরিবারকে শিশুখাদ্য ও ২০টি পরিবারের মাঝে গো-খাদ্য বিতরণ করেন।

এ সময় মন্ত্রী নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সরকারের পক্ষ হতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

ত্রাণসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক শফিউর রহমান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ ও আবিদা সুলতানা যুথীঁসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী
হজযাত্রা নির্বিঘ্ন করবে সরকার, অনিয়ম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী 
সর্বশেষ খবর
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের