ক্ষয়ক্ষতির চিন্তা ইসলাম কখনও সমর্থন করে না: ধর্মমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুলাই ২০২৪, ১৫:৪৪আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৫:৪৬

ছাত্রদের আন্দোলনে সুযোগ নিয়ে বিএনপি-জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল বলে মন্তব্য করে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, ‘ক্ষয়ক্ষতি করার চিন্তা যারা করে, ইসলাম তাদের কখনও সমর্থন করে না।’

শনিবার (২৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কোটা সংস্কারের নামে বিএনপি-জামায়াত কর্তৃক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের’ প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফরিদুল হক খান বলেন, ‘প্রধানমন্ত্রী ছাত্রদের কথা রেখেছেন। ছাত্রদের আন্দোলনে সুযোগ নিয়ে বিএনপি-জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল। বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য দেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা হামলা করেছে।’ 

তিনি বলেন, ‘এই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পুলিশ বাহিনী। আজকে পুলিশ বাহিনী হাসপাতালে কাতরাচ্ছে। অনেক পুলিশ বাহিনীকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।’

যারা দেশজুড়ে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান মন্ত্রী।

/জেডএ/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎবাংলাদেশি হাজিদের ব্যাকআপ আবাসন ১ শতাংশই বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
সর্বশেষ খবর
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত