ইসলামি সামাজিক অর্থায়নে প্রাতিষ্ঠানিক উদ্যোগ: গিভিং গ্রেস ফাউন্ডেশনের যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ জানুয়ারি ২০২৬, ২১:৪৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ২৩:৩৬

প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা কাঠামোর মাধ্যমে ইসলামি সামাজিক অর্থায়নকে কার্যকর ও টেকসই উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গিভিং গ্রেস ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। যাকাত, সাদাকা, ওয়াকফ এবং ফারয হাসানার প্রাতিষ্ঠানিক ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য বিমোচনই ফাউন্ডেশনটির মূল লক্ষ্য।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম, অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, কর্পোরেট নেতৃবৃন্দ, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে গিভিং গ্রেস ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড ও অ্যাডভাইজরি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে জাকাতের সম্ভাব্য বার্ষিক পরিমাণ প্রায় এক লক্ষ কোটি টাকা হলেও এর খুব অল্প অংশই প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায় আসে। পরিকল্পিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার মাধ্যমে জাকাত দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবিকায়ন এবং সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মত দেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ পথ তৈরি করতে পারে।

/এসএনএস/এম/
সম্পর্কিত
বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে: এডিবি
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
সর্বশেষ খবর
মেরিন ড্রাইভ পেরিয়ে প্রকৃতির কাছে, ইনানী জাতীয় উদ্যান ভ্রমণ
মেরিন ড্রাইভ পেরিয়ে প্রকৃতির কাছে, ইনানী জাতীয় উদ্যান ভ্রমণ
কম খরচে নতুন শক্তিশালী এআই মডেল আনলো অ্যানথ্রপিক ও ওপেনএআই
কম খরচে নতুন শক্তিশালী এআই মডেল আনলো অ্যানথ্রপিক ও ওপেনএআই
ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে পাকোড়া
ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে পাকোড়া
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত