প্রধানমন্ত্রী বিদেশ থেকেই রোয়ানু মোকাবেলার খবর নিয়েছেন: আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৬, ২০:৩৪আপডেট : ২১ মে ২০১৬, ২১:১১

ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সফল হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছিলেন না, তবুও প্রতিমূহুর্তে খবর নিচ্ছেন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়েছেন। শনিবার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব বলেন।

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ঝড়ের সময় শেখ হাসিনা সরকারি সফরে বুলগেরিয়া ছিলেন। সেখান থেকেই প্রতিনিয়ত তিনি ঝড়ের খোঁজ-খবর নিয়েছেন, রোয়ানু মোকাবেলার জন্য বিভিন্ন নির্দেশ দিয়েছেন।

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে আশরাফ আরও বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের ১৮টি জেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ওই অঞ্চলের মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সৈয়দ আশরাফ বলেন, আমরা জানি দুর্যোগ বারবার আসে, কিন্তু দেখেন খালেদা জিয়া কিভাবে দুর্যোগ মোকাবেলা করেন আর শেখ হাসিনা কিভাবে করেন। শেখ হাসিনার সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দুর্যোগ মোকাবেলায় বিদেশে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে, ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারের আমলে ঘূর্ণিঝড়ে ১ লাখ ৩৮ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। এবারের ঘূর্ণিঝড়ে ইনশাআল্লাহ সারা দেশে ৩৮ জন মানুষও মারা যাবে না । খালেদা জিয়া সরকারের সময়ে প্রস্তুতি না থাকার কারণে সরকার দুর্যোগ মোকাবেলায় দারুণভাবে ব্যর্থ হয়েছিল।

১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা যদি দেশে ফিরে না আসতেন, রাজনীতিতে যুক্ত না হতেন তাহলে বাংলাদেশ অন্ধকারের দেশ হতো বলেও এসময় মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শুক্কুর মাহামুদ।

 আরও পড়ুন: রোয়ানুর আঘাতে উপকূল লণ্ডভণ্ড, নিহত ২০

/পিএইচসি/এমও/টিএন/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের