সাফাদি-জয় বৈঠক প্রমাণ করতে বিবিসিকে মতিয়ার চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ২০:২৮আপডেট : ৩১ মে ২০১৬, ২০:২৮

মতিয়া চৌধুরী প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির বৈঠকের খবর বিবিসিকে প্রমাণ করতে হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। 

মঙ্গলবার (৩১ মে) রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ চ্যালেঞ্জ ছুড়ে দেন মতিয়া।

তিনি বলেন, ‘জয় তো চ্যালেঞ্জ দিয়েছে, কবে কোথায় কখন? এইটার আর কোনও উত্তর পাই না। আমরা কিন্তু বিবিসিকে অনেক পছন্দ করি। মুক্তিযুদ্ধের সময় আর কিছু না হোক ওই রেডিওটা লাগাইয়া আমরা বিবিসি শুনতাম। সেই বিবিসি একেবারে কোনও রকম যাচাই-বাছাই ছাড়া এই ধরণের একটা খবর পরিবেশন করছে। এইটা কি বিবিসিরে মানায়?’ 

এ সময় একটি কবিতার উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন, ‘আমি তোমাকে ভালোবাসতে চাই, তুমি ভালোবাসার যোগ্য হও। বিবিসিরে আমরা ভালোবাসতে চাই। তারা ভালোবাসার জায়গাটুকু রাখুক এটাই চাই। আজকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি। এই চ্যালেঞ্জ তাদের প্রমাণ করতে হবে।’ 

বিশ্ব ব্যাংকের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, সেই দিন ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরা এসেছিল কৃষি মন্ত্রণালয়ে। এখন অবশ্য একটু ভালো কথা বলতে চায় তারা। মানে পদ্মাসেতু নিয়ে যে অপকর্মটি করেছিল, সে অপকর্মের জন্য ‘থুক্কু’ বলার মতো অবস্থা। 

তিনি বলেন, ‘শেখ হাসিনা থাকলে দেশ এগিয়ে যায়। আর অন্যরা আসলে দেশে একটা ছ্যাড়া-বেড়া লাগে। আমরা সবাই জানি সারা পৃথিবীতে একটা অস্থিরতা আছে। এই অস্থিরতা এতদূর যে হোয়াইট হাউজের পাশে গুলি হয়ে যায়। কই তাতে কি আমেরিকা ডুইবা গেছে? বাংলাদেশে কিছু হইলে একেক জন আইসা খুব আহা-উহু করার কোনও দরকার নাই। আমাদের চ্যালেঞ্জ আমরা নিয়েছি শেখ হাসিনার নেতৃত্বে।’ 

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দলটির কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়খ সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা প্রমুখ। 

আরও পড়ুন- 

ইউপি নির্বাচন দলীয় হওয়ায় এতো প্রাণহানি
১ জুন থেকে সিম বন্ধ হলেও নিবন্ধন করে চালু করা যাবে

/পিএইচসি/এফএস/ 

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম