দেশে গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদের উত্থান: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৬, ১৮:২৫আপডেট : ১০ জুন ২০১৬, ১৯:২২

মওদুদ আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের মূল কারণ হচ্ছে দেশে গণতন্ত্র নেই। আর গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদ আরও ছড়িয়ে পড়ছে।

প্রখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।   

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে প্রবীণ এ আইনজীবী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদ মোকাবেলা করতে জাতীয় ঐক্য গড়ে তুলেতে হবে। তাই প্রধানমন্ত্রীকে বলতে চাই, দেশের বৃহত্তম দল বিএনপিকে বাদ দিয়ে কখনও জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব নয়। তাহলে বিএনপিকে বাদ দিলে জাতীয় ঐক্য কীভাবে হবে?’

জঙ্গিবাদের উত্থান প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের উত্থানের পেছনে কারণ খুঁজতে গেলে দেখা যাবে, আজকে দেশে গণতন্ত্র নাই। বিচার বিভাগের স্বাধীনতা নাই, গণমাধ্যমের স্বাধীনতা নাই, মানুষের কথা বলার স্বাধীনতা নাই। এসব কারণেই গণতন্ত্রের শূন্যতা দেখা দিয়েছে। আর এসবের জন্যই জঙ্গিবাদের সমস্যা দেখা দিচ্ছে।’  

দেশে খুন-গুম ও গুপ্তহত্যা বেড়ে গেছে উল্লেখ করে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এমনকি বিশ্বজিৎ থেকে শুরু করে আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটেছে তার একটিরও বিচার সুষ্ঠভাবে হয়নি। আর এই বিচারহীনতার কারণেই দেশে একটার পর একটা হত্যাকাণ্ড ঘটছে।’

নির্বাচনের তাগিদ দিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন, ‘দেশের সংকট উত্তরণে অবিলম্বে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জাতির মধ্যে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ করতে হবে।’ 

বিএনপির ভাইস চেয়ারম্যান মে.(অব.)হাফিজ উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য লে.জে.(অব.)মাহবুবুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম মাহাসচিব রহুল কবির রিজভি আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন- 

প্রাণহানির ইউপি নির্বাচনে ইমেজ ক্ষুণ্ন সরকারের
জমি ও পানি ব্যবস্থাপনা সংকট: হুমকির মুখে চিংড়ি রফতানি!

/এসআইএস/এফএস/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম