সৈয়দ আশরাফ মনপ্রাণ দিয়ে আ. লীগের জন্য কাজ করেছেন: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ১৮:০৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৮:০৬

২০তম কাউন্সিলের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করছেন আ.লীগ সভাপতি শেখ হাসিনা, পাশে সৈয়দ আশরাফুর ইসলাম বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ভূয়সী প্রশংসা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সৈয়দ আশরাফ আমার আপন ভাইয়ের মতো। শহীদ পরিবারের সন্তান হিসেবে মনপ্রাণ দিয়ে আওয়ামী লীগকে ভালোবেসেছেন। দলের জন্য কাজ করেছেন। আজ তিনি স্বতঃস্ফূর্তভাবে দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করেছেন। রবিবার আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের পরপরই শেখ হাসিনা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন। এদিকে অনুষ্ঠান শেষ করে সম্মেলন স্থল ত্যাগ করার আগে শেখ হাসিনা আশরাফকে জড়িয়ে ধরেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবারও দলের সভাপতি নির্বাচিত করার জন্য কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনারা আমাকে আবারও দলের দায়িত্ব দিয়েছেন। আমি মাথা পেতে নিয়েছি। আশা করি, নতুন কমিটির নেতৃত্বে আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে। ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের সব কার্যক্রম চলবে।’
নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘ওবায়দুল কাদের ছাত্রলীগের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার দলের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগকে আরও শাক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করি।’

আরও পড়ুন: সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের