রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার আহ্বান ইসলামী ঐক্যজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ০৩:১১আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ০৩:১১

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্যজোট। রবিবার বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর ইসলামী ঐক্যজোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান দলের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।

ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ মিছিল মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘মিয়ানমারের মুসলমানদের ওপর ভয়াবহ এই নির্যাতনের সময় বিশ্ব মোড়লরা এখনও কেন চুপ? রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। ছোট ছোট শিশুরাও তাদের নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না। আর চুপ করে বসে থাকার সময় নেই।’

সমাবেশ থেকে জাতিসংঘকে মিয়ানমার সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানায় দলটি। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন হাউজ বিল্ডিংয়ের সামনে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিমউদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, সাংগঠনিক সচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম