নতুন ইসি প্রধানমন্ত্রীর পছন্দের প্রতিফলন: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৭

নির্বাচন কমিশন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন যে নির্বাচন কমিশন (ইসি) গঠিত হয়েছে তাতে প্রধানমন্ত্রীর পছন্দের প্রতিফলন ঘটেছে। এই ইসি নিয়ে বিএনপি নিরাশ ও হতাশ। রাষ্ট্রপতি ইসি গঠনে যে সিদ্ধান্ত নিয়েছেন তা সন্দেহের জন্ম দিয়েছে।
নতুন ইসি গঠনের ২৬ ঘণ্টা পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ প্রতিক্রিয়া জানাতে ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় ২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নির্বাচন কমিশনের (ইসি) বাকি সদস্যরা হলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও শাহাদ হোসেন চৌধুরী। সার্চ কমিটির প্রস্তাবিত ১০টি নাম থেকেই রাষ্ট্রপতি এই পাঁচ জনকে নিয়োগ দিয়েছেন। নবগঠিত ইসি নিয়ে আজ মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা জানিয়েছিল বিএনপি।

আরও পড়ুন-

সাক্ষাতকারে প্রথম নারী নির্বাচন কমিশনার: আমরা সফল হবোই

‘বিএনপির সব নাম নিয়ে ইসি গঠিত হলেও তারা মানতো না’

নতুন ইসিও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে: সিইসি

/এসটিএস/টিআর/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের