প্রধানমন্ত্রী ভারতের কাছ থেকে ন্যায্য পাওনা আদায় করতে পারেননি: জামায়াত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ০৬:৩০আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ০৬:৩৩

জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে তিস্তা নদীর পানি বণ্টন, সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা করা, বাণিজ্য ঘাটতি কমানোসহ দ্বিপাক্ষিক সমস্যার সমাধানের ন্যায্য কোনও দাবি আদায় করতে পারেননি বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দলের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের ন্যায্য দাবি আদায় ছাড়াই প্রতিরক্ষাসহ ১১টি চুক্তি এবং ২৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। কিন্তু দেশের জনগণের প্রাণের দাবি অনুযায়ী তিনি তিস্তা নদীর পানি বণ্টনে কোনও চুক্তি করতে পারেননি। তাই জনগণ চরমভাবে হতাশ ও বিক্ষুব্ধ।’

শফিকুর রহমান বলেন, ভারত তার ইচ্ছানুযায়ী সব পেলেও বাংলাদেশ ন্যায্য পাওনা আদায় করতে পারেনি। ফলে শেখ হাসিনার এ ব্যর্থতা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তাই আমি সব চুক্তি ও সমঝোতা স্মারকের বক্তব্য জাতির সামনে প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘সরকারের এ ব্যর্থতায় দলের পক্ষ থেকে আগামী ১৫ এপ্রিল দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম