বাজেটকে স্বাগত জানিয়ে আ. লীগ ও সহযোগী সংঠনের মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ২৩:১৫ আপডেট : ০১ জুন ২০১৭, ২৩:১৬

বাজেট স্বাগত জানিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের মিছিল ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ জুন) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনও বাজেটকে স্বাগত জানিয়ে আলাদা আনন্দ মিছিল বের করে।
বিকাল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আনন্দ মিছিল করে ছাত্রলীগ।

মিছিল সমাবেশে বক্তারা বলেন, ‘মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে সরকার একটি গণমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করেছে। এ বাজেট দেশের জন্য কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনবে।’

এ বাজেট জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে উল্লেখ করে বক্তারা গণমুখী বাজেট ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ধন্যবাদ জানান।

/পিএইচসি/এসএমএ/

বাজেট স্বাগত জানিয়ে যুবলীগের মিছিল

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমণি
আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমণি
সাগর-রুনি হত্যা মামলা: ১৩১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
সাগর-রুনি হত্যা মামলা: ১৩১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম