ষোড়শ সংশোধনীর রায়: রাষ্ট্রপতির দিকেই তাকিয়ে আ. লীগ

পাভেল হায়দার চৌধুরী
১৮ আগস্ট ২০১৭, ২২:৪৬ আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২২:৫০

আবদুল হামিদ ষোড়শ সংশোধনীর আপিলের রায় নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের জন্যে এখন রাষ্ট্রপতি মো. আবদুল হমিদের দিকেই তাকিয়ে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

দলটির শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রায় ও পর্যবেক্ষণ নিয়ে আমাদের অবস্থান রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে অবহিত করেছি। বাংলাদেশের জনগণ এ রায় মেনে নেয়নি, সেটাও জানিয়েছি। এখন জাতির অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি এর সমাধান দেবেন বলে আশা করছি।’

তারা জানান, রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির কাছে এই সুযোগ রয়েছে। প্রধান বিচারপতিও রায় রি-কল করে অথবা সুয়োমুটো করে একটা সমাধানে  আসতে পারেন। আমরা চাই গ্রহণযোগ্য সমাধান।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনগণ ষোড়শ সংশোধনীর রায় প্রত্যাখ্যান করেছে। আমরা তা রাষ্ট্রপতিকে অবহিত করেছি। এখন নিশ্চয়ই সমাধান করবেন তিনি।’ 

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘আমরা মনে করি, রাষ্ট্রপতি ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান করবেন।’ 

ক্ষমতাসীন দলের নীতি নির্ধারণী সূত্রগুলো জানায়, রায় নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করতে প্রধান বিচারপতিকে রায় রি-কল করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি। 

জানা গেছে, প্রধান বিচারপতির এখতিয়ার রয়েছে রায় রি-কল করার।  এরই অংশ হিসেবে, পর্যবেক্ষণ নিয়ে রাজনৈতিক মহলে যে তোলপাড় চলছে,প্রধান বিচারপতি রি-কলের মাধ্যমে তা নিরসন করতে পারেন। তিনি বলতে পারেন, রি-কলের প্রয়োজন পড়েছে। এবং এর মাধ্যমে পর্যবেক্ষণে থাকা অস্পষ্টতা দূর করা হবে। যদি কোনও অপ্রাসঙ্গিক বিষয় থাকে, সেটাও বাদ দেওয়া যেতে পারে রি-কলের মাধ্যমে। 

আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন, ‘এটাই এখন সমাধানের একমাত্র সহজ  পথ। এছাড়া বিকল্প পথগুলো  জটিল।’

জানা গেছে, আওয়ামী লীগও চাইছে, প্রধান বিচারপতির রি-কল করার মাধ্যমে আপাতত পর্যবেক্ষণগুলো নিয়ে সৃষ্ট জটিলতা দূর করা হোক। রায় নিয়ে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আর রিভিউ করার মধ্যদিয়ে সুফল পাওয়া যাবে, এমন নিশ্চয়তা পেলে রিভিউ করা হবে। 

সূত্র জানায়, আওয়ামী লীগের শীর্ষ পর্যায় চাচ্ছে, যিনি বা যারা রায় নিয়ে বিশেষ পরিস্থিতি তৈরির মাধ্যমে অস্থিরতা সৃষ্টির করে, সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছেন, তারাই এর সমাধান করবেন। সমাধান না হওয়া পর্যন্ত দলীয় অবস্থান থেকে সরবে না তারা। এই নিয়ে প্রধান বিচারপতি অনড় অবস্থানে থাকলে আওয়ামী লীগের প্রত্যাশা, দেশের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি এ সমস্যার সমাধান বের করবেন।

/এপিএইচ/

আরও পড়ুন: ষোড়শ সংশোধনীর রায়: বিকল্প নিয়েই বেশি ভাবছে সরকার

 

সম্পর্কিত
পার্কিংয়ে রাখা ৪টি বাসে একসঙ্গে আগুন, পুলিশ বলছে ‘আওয়ামী লীগের নাশকতা’
আমাদের একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেবো
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন
সর্বশেষ খবর
দেশজুড়ে এনসিপির নতুন কর্মসূচি
দেশজুড়ে এনসিপির নতুন কর্মসূচি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক