রোহিঙ্গা ও সমসাময়িক রাজনীতি নিয়ে আ.লীগের বৈঠক বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৪

আওয়ামী লীগ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বৈঠকে বসছে আগামীকাল বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) । এতে রোহিঙ্গা সংকটে দলীয় অবস্থান নির্ধারণ এবং দলের সাংগঠনিক ও সমসাময়িক রাজনৈতিক ইস্যু গুরুত্ব পাবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (০৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘বৈঠকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে।’ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এছাড়া, আগামী ৯ সেপ্টেম্বর বেলা ১১টায় কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে  যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম । এ বৈঠকের বিষয়ে ১৪ দলীয় জোটের শরিক কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরুণ রায় বলেন, ‘রোহিঙ্গা ইস্যু, প্রধান বিচারপতি এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হবে। এর বাইরেও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।’

/এএইচআর/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম