শেখ হাসিনা বিপন্ন বিশ্বে মানবতার বাতিঘর: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৪

ওবায়দুল কাদের (ফাইল ছবি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা আজ বিশ্বশান্তির অগ্রদূত। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বিপন্ন বিশ্বের মানবতার বাতিঘর।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের রক্তদান ও মিলাদ মাহফিলের অনুষ্টানে তিনি একথা বলেনl  প্রধানমন্ত্রী ৭১তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিকের পথ অতিক্রম করে রাষ্টনায়ক হয়েছেন। কারণ একজন রাজনীতিক একটি নির্বাচনের পর আরেকটি নির্বাচন নিয়ে চিন্তা করেন। আর একজন রাষ্টনায়ক পরবর্তী জেনারেশন (প্রজন্ম) নিয়ে চিন্তা করেন। শেখ হাসিনা পরবর্তী জেনারেশন নিয়ে চিন্তা করেন।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে তিনি (শেখ হাসিনা) জাতিসংঘে যে পাঁচদফা প্রস্তাব দিয়েছেন তা সারা বিশ্বে প্রশংসা পেয়েছে। জাতিসংঘ তা গ্রহণ করেছে। চীন-রাশিয়া এখন সহানুভূতি দেখাচ্ছে। আশা করি নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন ও রাশিয়া সমর্থন দিয়ে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাস করবে। এটা গোটা বাঙালির মনের কথা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের নেত্রী তার জন্মদিনে কেক কেটে উৎসব না করার নির্দেশ দিয়েছেন। উৎসবে যে অর্থ হবে তার সমপরিমাণ অর্থ আমরা রোহিঙ্গাদের সাহায্য করতে পাঠাবো।’

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অনুষ্ঠানে বক্তৃতা করেন।

আরও পড়ুন- একজন শেখ হাসিনা

/পিএইচসি/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম